ক্রাইস্টচার্চে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে সফরকারী বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি বাংলাদেশকে ব্যাট করতে পাঠান। ইমরুল কায়েসের ১০১ রানে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে। ইমরুল কায়েসের পাশাপাশি অধিনায়ক সাকিব আল হাসান ৩৬ ও মোহাম্মদ আশরাফুল ৩১ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে সাউদি ৩৭ রানে ৩ উইকেট ও কিউই দলপতি ড্যানিয়েল ভেট্টরি ৪২ রানে ৩ উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে গাপটিলের ৯১ ও ভেট্টরির ৩৪ রানে ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩৩ রানে ৪ উইকেট দখল করেন। নাঈম, মাহমুদউল্লাহ ও রুবেল প্রত্যেকেই একটি করে উইকেট দখল করেন।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ২৪১/৯ (৫০ ওভার) ইমরুল কায়েস ১০১, সাকিব ৩৬, আশরাফুল ৩১সাউদি ৩/৩৭, ভেট্টরি ৩/৪২নিউজিল্যান্ড ২৪৪/৭ (৪৫ ওভার)সাকিব ৪/৩৩নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী