বাংলাদেশকে ৪৮ কোটি টাকার গম দিল জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান সরকার বাংলাদেশের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ৪৮ লাখ টাকা মূল্যের ২৭ হাজার ৪৬৫ মেট্রিক টন গম-সহায়তা হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিইউএফপি) মাধ্যমে এই গম প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকার ৬০ হাজার মানুষের জন্য ব্যয় করা হবে। দরিদ্র জনগোষ্ঠীর দুর্যোগ-সহনক্ষমতা বৃদ্ধি কর্মসূচির আওতায় দুর্যোগকবলিত এলাকার অবকাঠামো মেরামত ও নির্মাণ করা হবে। ডব্লিইউএফপি সূত্রে এ কথা জানা গেছে।আজ রোববার চট্টগ্রামের সাইল জেটিতে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হারুমিত্সু হিদা খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের কাছে গমের প্রথম চালান হস্তান্তকরণ করেন।কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও পাবনা জেলার খাদ্য নিরাপত্তাহীন গ্রাম এলাকার দরিদ্র পরিবারের মধ্যে এই সহায়তা দেওয়া হবে। এই সাহায্যের মাধ্যমে জরুরি অবস্থায় গবাদিপশুর জন্য চারণক্ষেত্র তৈরি করা ও ছোট আকারের সেচের ব্যবস্থার জন্য খাল পুনর্খনন করা এবং গ্রামীণ রাস্তা বা বাঁধের ওপর ছোট রাস্তা সংস্কার করা হবে।