বাংলাদেশি নারীর সঙ্গে চ্যাট করার সময়ে ধরা পড়লেন ভারতীয় সেনা কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি এক মেয়ের সাথে ইন্টারনেটে চ্যাট করায় ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে আজ বুধবার একথা জানানো হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই বাংলাদেশি নারী এর আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পক্ষে গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিলেন এবং গত বছরের শেষের দিকে অন্য একজন সেনা কর্মকর্তাকে পটানোর চেষ্টা করেছিলেন।এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনী তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা খতিয়ে দেখছেন, রাজস্থানের ৮২ সাঁজোয়া বাহিনীতে কর্মরত ওই লেফটেন্যান্ট কর্নেল পাকিস্তানের সাথে সীমান্ত সংক্রান্ত কোন তথ্য পাচার করেছেন কি-না।অভিযুক্ত সেনা কর্মকর্তা ওই নারীর সাথে ‘মধুর সম্পর্কে’ জড়িয়েছেন, এ ধরনের অভিযোগকে অস্বীকার করেছে সেনাবাহিনী। মধুর সম্পর্কের ক্ষেত্রে কাউকে প্রথমে ভুলানো হয়, তারপর প্রতারণা করে তার কাছ থেকে তথ্য বা জিনিসপত্র হাতিয়ে নেওয়া হয়। এর আগে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছিল, অভিযুক্তের কাছ থেকে সেনাবাহিনীর দুটি ল্যাপটপ হারিয়ে গেছে।একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেন, ‘ওই কর্মকর্তা কেবল মেয়েটির সঙ্গে চ্যাট করেছে, কোন শারীরিক সম্পর্কে জড়াননি। আর কোন ল্যাপটপও হারাননি।’ভারতের ইন্টেলিজান্স ব্যুরো বলছে, শিবা নামের ওই নারী এর আগে আরেকজন ভারতীয় সেনা কর্মকর্তাকে পটিয়েছিলেন, যিনি বাংলাদেশের মিলিটারি একাডেমীতে প্রশিক্ষণ নিচ্ছিলেন।