বাংলাদেশি পাসপোর্টসহ মিয়ানমারের ১৬ নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় মিয়ানমারের ১৬ জন নাগরিককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার রাতে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আজ রোববার তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।এঁরা হলেন ইউনূস (৪২), আবদুর রহমান, আবদুল্লাহ, শাকেদ, আনিসুর রহমান, কেফায়েদউল্লাহ, আনোয়ার, জাহেদ, মোতালেব, তৈয়ব নূর, নূর মোহাম্মদ, আবদুল কুদ্দুস, আরাফাত, গফুর আনোয়ার হোসেন ও নূর মোহাম্মদ (২)।গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান জানান, এই ১৬ জন অবৈধভাবে বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।