বাংলাদেশি শ্রমিক নেওয়ার নিষেধাজ্ঞা বিলোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালয়েশিয়া। দেশটি সরকারিভাবে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছে।মালয়েশিয়ার স্থানীয় সময় আজ সোমবার বেলা ১১টার দিকে বাণিজ্যিক রাজধানী পুত্রজায়ার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ চুক্তি সই হয়। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শহীদুল ইসলাম প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।শহীদুল ইসলাম জানান, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এস সুব্রানিয়াম চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ ছাড়া মানবপাচার ও অপরাধ দমনসংক্রান্ত আরও দুটি সমঝোতা স্মারক সই হয়। মালয়েশিয়ার ইংরেজি দৈনিক ‘স্টার অনলাইন’-এর ওয়েবসাইট সংস্করণেও চুক্তি হওয়ার কথা জানানো হয়েছে। তবে কবে থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু হবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। আগামী বছরের শুরু থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ সালের মার্চ মাসে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া।