বাংলাদেশি সরবরাহকারীর সঙ্গে সম্পর্কচ্ছেদ ওয়ালমার্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞাত বাংলাদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছে খ্যাতনামা মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। আজ মঙ্গলবার আল জাজিরা অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে।অজ্ঞাত বাংলাদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানটি রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত আগুনে পুড়ে যাওয়া তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনস লিমিটেড থেকে ওয়ালমার্টকে পণ্য সরবরাহ করে।গত শনিবার ওই অগ্নিকাণ্ড ঘটে। নয়তলা ওই ভবনের ছয়তলা ভস্মীভূত হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় মোট ১১১ জন মারা গেছে। এর মধ্যে আগুনে দগ্ধ হয়ে ১০১ জন, লাফিয়ে পড়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা চলছে। প্রভাবশালী ট্রেড ইউনিয়ন ও শ্রম অধিকার সংগঠনগুলো এ ঘটনার জন্য বড় ব্র্যান্ড ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে দুষছে।বিশ্বের খ্যাতনামা ক্রেতা প্রতিষ্ঠান, বিশ্বব্যাপী ক্ষমতাশালী ট্রেড ইউনিয়ন ও শ্রম অধিকার সংগঠন ক্লিন ক্লথস ক্যাম্পেইনসহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ক্লিন ক্লথস ক্যাম্পেইন তো রীতিমতো বিশ্বখ্যাত সব ব্র্যান্ড, যারা তাজরীনকে কাজ দিয়েছে, তাদের অভিযুক্ত করেছে। তারা অনতিবিলম্বে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছ থেকে পদক্ষেপ আশা করছে। তাজরীন ফ্যাশনস সিঅ্যান্ডএ, ক্যারিফোর, কেআইকে ও ওয়ালমার্টের মতো বিশ্বখ্যাত সব প্রতিষ্ঠানের কাজ করত।এ সমালোচনার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ওয়ালমার্ট এক বিবৃতি দেয়। বিবৃতিতে কোম্পানিটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, এ ঘটনা তাদের জন্য চরম অস্বস্তিকর। ভবিষ্যতে তারা বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে অগ্নি নিরাপত্তা শিক্ষা ও প্রশিক্ষণ উন্নয়নে কাজ অব্যাহত রাখবে। ওয়ালমার্ট তাদের বিবৃতিতে বলেছে, ‘ওয়ালমার্টের পণ্য তৈরির আর কোনো কর্তৃত্ব তাজরীন ফ্যাশনসের নেই। আজ আমরা আমাদের বাংলাদেশি সরবরাহকারীর সঙ্গে সম্পর্ক ছেদ করেছি।’ওয়ালমার্ট এবিসি নিউজকে বলেছে, গত বছর এই তাজরীন ফ্যাশনসকে তারা কারখানার ভয়াবহ পরিস্থিতি বিষয়ে সতর্ক করেছিল।তাজরীন ফ্যাশনসের মূল প্রতিষ্ঠান তোবা গ্রুপের ওয়েবসাইট (গতকাল দুপুরে যেটি বন্ধ করে দেওয়া হয়) ও তথ্য অনুসন্ধানে জানা যায়, ঝুঁকিতে ছিল তাজরীন ফ্যাশনস। ওয়ালমার্ট অরেঞ্জ (কমলা) রেটিংয়ে নামিয়ে এনেছিল তাজরীন ফ্যাশনসকে। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কারখানাটিকে মধ্য ঝুঁকির ইয়েলো (হলুদ) চিহ্নিত করা হয়। এক বছর আগে ওয়ালমার্ট এক চিঠিতে এভাবে কারখানাটিকে সতর্ক করে।হংকংভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান, যারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পোশাক কিনে নিয়ে সরবরাহ করে, সেই লি অ্যান্ড ফাং বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের কাছে বিবৃতি পাঠিয়ে বলেছে, তারা নিজেরা এ ঘটনা তদন্ত করে দেখবে।