বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুরে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে তোজাম্মেল হোসেন (১৯) নামের এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) আটক করেছে।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে তাঁকে আটক করা হয়। তোজাম্মেল হোসেন রঘুনাথপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে।চাঁপাইনবাবগঞ্জের ৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল আলম বলেন, তোজাম্মেল গরু আনার জন্য ভারতের সীমান্তবর্তী অংশ নিমতিতায় যান। বিএসএফ ক্যাম্পের সদস্যরা সেখানে তাঁকে আটক করেন। তোজাম্মেলকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে বিএসএফ জানিয়েছে।