বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে গতকাল রোববার দিবাগত রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। তাঁর নাম মো. রানা (২৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের শওকাত শেখের ছেলে।গ্রামবাসী জানায়, কয়েকজন গরুর রাখাল গতকাল রাতে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। মো. রানা গরু আনতে রাত একটার দিকে সীমান্তের জিরো পয়েন্টে যান। এ সময় ভারতের বশিরহাট মহকুমার স্বরূপনগর থানার তারালি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৮-এর অপারেশন কর্মকর্তা মেজর আবু মোতাহার মোহাম্মদ সোহেল বলেন, রানা ভুল করে ভারত সীমান্তের কিছুটা ভেতরে চলে যেতে পারেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তারালি বিএসএফকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান।