বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর সীমান্ত থেকে ফাকের আলী (৪৫) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।আজ শুক্রবার দুপুর ১২টার দিকে শুভরাজপুর সীমান্তের ১৩২ নম্বর মেইন পিলারের কাছ থেকে বিএসএফের সদস্যরা ফাকের আলীকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শোলমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার। বাংলাদেশি নাগরিক ফাকের আলী শোলমারী গ্রামের ইয়ারখুলুর ছেলে।বিজিবির কাথুলী কোম্পানি কমান্ডার জুলফিকার আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএসএফের সদস্যরা ফাকের আলী নামের এক বাংলাদেশি নাগরিককে সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে। বিজিবির পক্ষ থেকে বিকেল চারটায় পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে কিন্তু উত্তর পাওয়া যায়নি। পতাকা বৈঠকের জন্য আমরা সীমান্তের ১৩২/২ আর মেইন পিলারের কাছে অপেক্ষা করছি।’