বাংলাদেশিজাহাজ অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুদের হাতে সমুদ্রগামী জাহাজ জিম্মি হচ্ছে ১০ বছর ধরে। কিন্তু মাত্র ২০ দিনের ব্যবধানে বাংলাদেশ-সংশ্লিষ্ট দুটি জাহাজ ওই জলদস্যুদের হাতে আক্রান্ত হওয়ায় বিষয়টি দেশে বেশি আলোচিত হচ্ছে। গত ৫ ডিসেম্বর ‘এমভি জাহান মণি’ নামের যে জাহাজটি জলদস্যুরা নিয়ে গেছে, সেটি বাংলাদেশের পতাকাবাহী। এর মালিক চট্টগ্রামের লোহার ব্যবসায়ী কবির স্টিল মিলের মালিক মোহাম্মদ শাহজাহান। এর মধ্যে জলদস্যুরা মুক্তিপণ দাবি করে জাহাজমালিক ও আটক নাবিকদের আত্মীয়স্বজনের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ করেছে। এখন মুক্তিপণের টাকা কিছুটা কমিয়ে কোথায়, কীভাবে দেওয়া যায়, সেটা নিয়ে দর-কষাকষি চলছে। জাহাজের নাবিকদের উদ্বিগ্ন স্বজনেরা প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে সরকার ও জাহাজমালিক প্রতিষ্ঠানে ধরনা দিয়ে তাঁদের নিকটজনদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন।এর মধ্যে ২৫ ডিসেম্বর ‘এমভি থর নেক্সাস’ নামের থাইল্যান্ডের পতাকাবাহী যে জাহাজটি আরব সাগরের কাছাকাছি জায়গায় জলদস্যু কর্তৃক আক্রান্ত হয়, সেটি বাংলাদেশের জন্য প্রায় ৪৪ কোটি টাকার সার নিয়ে আসছিল সৌদি আরব থেকে। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) আমদানি করা এই ইউরিয়া সার চট্টগ্রাম বন্দরে নামানোর কথা ছিল ৩০ ডিসেম্বর। বিদেশি মুদ্রায় কেনা এই সার আদৌ পাওয়া যাবে কি না কিংবা কবে পাওয়া যাবে, তা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা।এই দুই জাহাজের ৫৩ জন নাবিকের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তাও পুরোপুরি অনিশ্চিত। তবে মুক্তিপণের টাকা পেলে জলদস্যুরা এঁদের যে ছেড়ে দেবে, সেটা আগের জাহাজগুলোর অভিজ্ঞতা থেকে বলা যায়। আর টাকা না পেলে জলদস্যুরা নাবিকসহ জাহাজ আটকে রাখে দিনের পর দিন।সোমালিয়ার জলদস্যুদের এই ধরনের আক্রমণে অতিষ্ঠ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক দেশ এখন মধ্যপ্রাচ্য থেকে এডেন উপসাগর হয়ে লোহিত সাগর ধরে সুইস খাল অভিমুখী বড় বড় তেলবাহী জাহাজে নিজ নিজ নৌবাহিনীর পাহারার ব্যবস্থা করে। ফলে তাদের জাহাজগুলো এখন অনেকটা নিরাপদ।