বাংলাদেশে এসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক আনা পেইজস রজার্স ও এলিজাবেথ আনা স্টারওয়েক। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মেলন চলাকালে খোয়া যায় তাঁদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, মুঠোফোন, চিকিৎসা বিমা, ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ভিডিও ক্যামেরা, নগদ ডলার ও টাকাসহ ব্যাগ। সব মিলিয়ে হারানো জিনিসপত্রের মূল্য প্রায় দুই হাজার মার্কিন ডলার। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি জিডি করেছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, দুই শিক্ষকের ব্যাগ উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক