বাংলাদেশে জাতিসংঘ পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ পুলিশপ্রধান অ্যান মেরি অর্লার বাংলাদেশে জাতিসংঘ পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে সাক্ষাত্কালে জাতিসংঘ পুলিশপ্রধান এ প্রতিশ্রুতি দেন। অ্যান মেরি বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে তাঁরা ট্রেনিং সেন্টার স্থাপন করতে চান।এ সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘে আরও বেশি সংখ্যক পুলিশ নিয়োগের জন্য অনুরোধ করেন। এ ছাড়া উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জাতিসংঘ মিশনে কাজের সুযোগ দেওয়ার কথা বলেন।প্রসঙ্গত, জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের ১১টি মিশনে দুই হাজার ৬৬ জন কর্মরত আছেন।