বাংলাদেশে দুটি বিদ্যুেকন্দ্র স্থাপনে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথ উদ্যোগে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশে দুটি কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র স্থাপনের ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা ও নয়াদিল্লি। আজ সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এনটিপিসি ভবনে এই স্মারক সই হয়। সমঝোতা অনুযায়ী, চট্টগ্রামে ও খুলনায় এই দুটি বিদ্যুেকন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে খুলনার বিদ্যুেকন্দ্রটি যৌথ উদ্যোগে স্থাপন করা হবে। প্রতিটি বিদ্যুেকন্দ্রের ক্ষমতা হবে এক হাজার ৩২০ মেগাওয়াট।বাংলাদেশের পক্ষে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী (উত্পাদন) মো. আবুল কাশেম এবং ভারতের পক্ষে রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) মহাব্যবস্থাপক এ কে শর্মা স্মারকে সই করেন। এর ভিত্তিতে এনটিপিসি বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই করবে। সংস্থাটি প্রশিক্ষণ ও উন্নয়নের মাধ্যমে মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি বিশেষ করে যৌথ উদ্যোগে একটি কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র স্থাপনসহ বিদ্যুত্ উত্পাদন প্রকল্প উন্নয়নে সম্ভাবনা খতিয়ে দেখবে।সমঝোতা স্মারক অনুযায়ী, এনটিপিসি খুলনা ও চট্টগ্রামে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র স্থাপনে পিডিবিকে সম্ভাব্যতা যাচাই, স্থান নির্ধারণ, প্রযুক্তি নির্বাচন, প্রকৌশল ও নকশা ইত্যাদির জন্য কারিগরি পরামর্শ দেবে। এনটিপিসি ও পিডিবি সমান অংশীদারিতে খুলনায় যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্রটি স্থাপন করবে এবং এই যৌথ উদ্যোগের বিদ্যুত্ কোম্পানি ঢাকায় নিবন্ধিত হবে। যৌথ উদ্যোগে স্থাপিত বিদ্যুেকন্দ্র ব্যবস্থাপনার জন্য আট সদস্যের একটি পরিচালনা পর্ষদ নিয়োগ করা হবে। পর্ষদে দুই পক্ষের চারজন করে সদস্য থাকবেন। প্রথম তিন বছর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাকবে বাংলাদেশ। ওই তিন বছরের জন্য যৌথ উদ্যোগের ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পাবে এনটিপিসির প্রতিনিধি। পরের তিন বছর আবার দায়িত্ব বদলাবদলি হবে। বিদ্যুেকন্দ্র দুটি স্থাপনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ২০০ কোটি টাকা।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিদ্যুত্সচিব পি উমা শংকর, পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম, এনটিপিসির চেয়ারম্যান আর কে শর্মা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বিদ্যুত্ খাতে সহযোগিতার আগ্রহের কথা জানায় ভারতীয় পক্ষ।