বাংলাদেশে নারীরা বেশি অগ্রসর: অমর্ত্য সেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, বাংলা একাডেমীর দেওয়া সম্মাননা গ্রহণ করে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে নারীরা অনেক ক্ষেত্রে বেশি অগ্রসর। আজ শুক্রবার বাংলা একাডেমীর সম্মানসূচক ফেলোশিপ নেওয়ার পরে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রচারিত ওই প্রতিবেদনে অমর্ত্য সেন এসব কথা বলেন। অমর্ত্য সেন বলেন, গত ১৫ বছরে ভারতের চেয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের আশ্চর্যজনক অগ্রগতি হয়েছে।