বাংলাদেশে পাচারের সময় ভারতে বিপুল অস্ত্র ও গুলি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি আটক এবং তিন বাংলাদেশিকে গ্রেপ্তারের দাবি করেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের পুলিশ। রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি জোসেফ লালছুয়ানার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।জোসেফ লালছুয়ানার জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র ও গুলি পাচার করা হচ্ছিল। এর মধ্যে রয়েছে—৩১টি একে-৪৭ রাইফেল, একটি একটি ব্রাউনিং স্বয়ংক্রিয় রাইফেল ও একটি হালকা মেশিনগান। এ ছাড়া একে-৪৭ রাইফেলের ৮৬টি, এলএমজির ২৪টি এবং ব্রাউনিং স্বয়ংক্রিয় রাইফেলের ৬৯৯টি গুলি উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে মিজোরাম বিমানবন্দরের কাছ থেকে এগুলো আটক করা হয়।জোসেফ লালছুয়ানার আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনি ত্রিপুরা, রবি চাকমা ও সবুজ চাকমা নামের তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।