বাংলাদেশে পাহাড়ি বাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার পাহাড়ি জঙ্গলে উপমহাদেশের দুর্লভ বাজপাখির দেখা পেয়েছেন পক্ষীবিদ রোনাল্ড হালদার ও ক্যাপ্টেন এনাম তালুকদার। পাহাড়ি বাজ দেখার ঘটনা বলা যায় বাংলাদেশে এই প্রথম।নিসেটাস গণের (আগে এই পাখিটিকে স্পিজেটাস গণের ধরা হতো) এই পাহাড়ি বাজ ইগলজাতীয় পাখি। ইংরেজি নাম মাউন্টেন হক-ইগল (Nisaetus Nipalensis), অন্যান্য ইগলের মতো এসসিপিট্রাইডি পরিবারভুক্ত। পাখিটি ঠোঁটের ডগা থেকে লেজের প্রান্ত পর্যন্ত ৭০ থেকে ৭২ সেন্টিমিটার, পাখা ৪২ সেন্টিমিটার ও ঠোঁট ৪ সেন্টিমিটার লম্বা। এদের ঠোঁট অপেক্ষাকৃত ছোট তবে একটু ছড়ানো, গোড়া থেকে বাঁকানো, নাকের ছিদ্র গোলাকার, পাখা ছোট গোলাকৃতির, লেজ অধিকাংশ ইগলের তুলনায় লম্বা। এদের পা লম্বা, পালক জড়ানো; পায়ের আঙুল ছোট কিন্তু শক্তিশালী, নখ লম্বা ও বাঁকানো।মধ্যম আকারের ইগলটি বাদামি রঙের, পেটের দিকটা হালকা বাদামি রঙের, তলার দিকে লেজে পাখায় কালো পালকে দাগানো। বুক, পেট ও পাখার ওপরের অংশে কালো পালকের প্রচুর ছোপ রয়েছে। স্ত্রী-পুরুষ একই রকম দেখতে, তবে উঠতি বয়সীদের মাথা সাদাটে। মাথায় ঝুঁটি আছে।পাহাড়ি বাজ পুরোপুরি পর্বতসংকুল জঙ্গলের বাসিন্দা। ডালপালা জোগাড় করে গাছে বাসা বাঁধে। সাধারণত একটি ডিম পাড়ে। এরা বেজি, ইঁদুর, খরগোশসহ নানা স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপজাতীয় প্রাণী শিকার করে খায়। পাহাড়ি বাজের এই প্রজাতিটির আগের ইংরেজি নাম ছিল হজসন’স হক-ইগল। এটি পাকিস্তান, ভারত ও চীনে দেখতে পাওয়া যায়।এদের দুটি উপপ্রজাতির একটির (Nisaetus kelarti) শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতে দেখা মেলে। দ্বিতীয় উপপ্রজাতিটি (Nesaetus orientalis) জাপানে দেখতে পাওয়া যায়।