বাংলাদেশে প্রথমবারের মতো যকৃৎ প্রতিস্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে প্রথবারের মতো এক রোগীর দেহে যকৃৎ প্রতিস্থাপন (লিভার ট্রান্সপ্লান্ট) করা হয়েছে। গত বৃহস্পতিবার বারডেম হাসপাতালে ইরশাদ আহমেদের (৪২) দেহে এ যকৃৎ প্রতিস্থাপন করা হয়।বারডেমের অধ্যাপক মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৭ সদস্যের চিকিৎসক দল এ অস্ত্রোপচারে অংশ নেয়। তাদের সহায়তা করে ভারতের পাঁচ সদস্যের একটি চিকিত্সক দল।এ বিষয়ে আজ মঙ্গলবার বারডেমে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মোহাম্মদ আলী জানান, ইরশাদকে নিজের যকৃতের একটি অংশ দিয়েছেন তাঁর মামা খালেদ আবদুল্লাহ (২৯)।গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় অস্ত্রোপচার শুরু হয়। ১৭ ঘণ্টার এ অস্ত্রোপচার শেষ হয় রাত সাড়ে ১২টায়।মোহাম্মদ আলী জানান, ইরশাদ ও তাঁর মামা খালেদ দুজনই এখন সুস্থ। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ইরশাদ বাড়ি যেতে পারবেন।