বাংলাদেশে বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পৃষ্ঠপোষকতায় জাতিসংঘের অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্স এবং ইউনেসকোর উদ্যোগে এবারের বিশ্ব মহাকাশ সপ্তাহ বাংলাদেশে ভিন্নভাবে উদ্যাপিত হবে। এ উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে ‘মহাকাশ ভবনে’ ৩-৫ অক্টোবর এই সপ্তাহ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, জাতিসংঘ এবারই প্রথম মহাকাশ সপ্তাহ উদ্যাপনে বাংলাদেশকে পার্টনার কান্ট্রি হিসেবে ঘোষণা দিয়েছে। মহাকাশবিজ্ঞানকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে মাধ্যমিক স্কুলের শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালা পরিচালনা করবেন নর্থ আয়ারল্যান্ড স্পেস অফিসের ড. রবার্ট হিল ও যুক্তরাজ্যের ফকস টেলিস্কোপ প্রজেক্টের ড. সারাহ রবার্ট। কর্মশালার জন্য মাধ্যমিক স্কুলের ্বআগ্রহী বিজ্ঞানের শিক্ষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তবে, তাদের ইংরেজিতে পারদর্শী হতে হবে। আবেদনপত্রে কর্মশালার অভিজ্ঞতা কীভাবে ছড়িয়ে দেবেন, সে সম্পর্কে উল্লেখ থাকতে হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: এফ আর সরকার, ০১৭১১৫২১৭০৬, [email protected]