বাংলাদেশে বড়দিনের উৎসব
এলড্রিক বিশ্বাসবড়দিন হিসেবে দিনটি বড় নয়, কিন্তু মানব জাতির মুক্তিদাতা প্রভু যিশুখ্রিষ্টের জন্মদিবস হিসেবে প্রতিবছর দিনটি একটি মহৎ দিন হিসেবে সবার কাছে পরিচিত।দুই হাজার ১২ বছর আগে এক অনাড়ম্বর পরিবেশে মুক্তিদাতা প্রভু যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর কনকনে শীতের রাতে বেথলেহেমের এক গোয়ালঘরে জন্মেছিলেন। তাঁর জন্মের আগমনবার্তা ভাববাদীর দ্বারা প্রচারিত হয়েছিল, যা পবিত্র বাইবেলে উল্লেখ আছে।ভাববাদীর বাণীভাববাদী যোহন প্রভু যিশুখ্রিষ্টের আগমনবাণী প্রচার করেন। যেমন যিশাইয় ভাববাদী বাক্য গ্রন্থে লিখিত আছে, ‘প্রান্তরে একজনের রব সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাঁহার রাজপথ সকল সরল করো।’ (পবিত্র বাইবেল-লুক: ৩ অধ্যায়, ৪ পদ) ‘যীশু যোহন দ্বারা বাপ্তাইজিত হইবার জন্য গালীল হইতে যর্দ্দনে আসিলেন।’ বাপ্তাইজিত, অর্থাৎ দীক্ষাস্নান নেওয়া। তখন জর্ডান নদীর তীরে অনেকে এসে দীক্ষাস্নান নিত। ‘পরে যীশু বাপ্তাইজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন; আর দেখ তাঁহার নিমিত্ত স্বর্গ (আকাশ) খুলিয়া গেল এবং ঈশ্বরের আত্মাকে কপোতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখ স্বর্গ হইতে এই বাণী হইল, “ইহাই আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত।”’ (পবিত্র বাইবেল-মথি: ৩ অধ্যায়, ১৬-১৭ পদ)।যিশুর জন্ম: বাইবেলীয় ব্যাখ্যা‘প্রভু যীশুর মাতা কুমারী মারীয়া যীশুর পিতা যোসেফের বাগদত্তা ছিলেন। মারীয়ার বিষয়ে যোসেফ জানিতে পারিয়া তাঁহাকে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। যোসেফ এই সকল ভাবিতেছিলেন এমন সময় এক দূত স্বপ্নে তাঁহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দায়ুদ সন্তান, তোমার স্ত্রী মারিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাঁহার গর্ভে যাহা জন্মিয়াছে, তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যীশু (ত্রাণকর্তা) রাখিবে; কারণ তিনিই আপন প্রজাতিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন।’(পবিত্র বাইবেল-মথি: ১ অধ্যায়, ১৯-২১ পদ)‘দূত মারিয়মকে কহিলেন, মারিয়ম ভয় করিও না। কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে। তিনি মহান হইবেন, আর তাহার নাম যীশু রাখিবে।’ (পবিত্র বাইবেল-লুক: ১ অধ্যায়, ৩০-৩১ পদ)বাংলাদেশে বড়দিনডিসেম্বর মাস থেকে খ্রিষ্টান সম্প্রদায় বড়দিনের প্রস্তুতি পর্ব শুরু করে এবং ২৫ ডিসেম্বরের আগে চার সপ্তাহকে আগমনকাল হিসেবে চিহ্নিত করে আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করা হয়। বড়দিনের এক সপ্তাহ আগে আধ্যাত্মিক প্রস্তুতির সঙ্গে ক্যারল গান বা কীর্তনের মাধ্যমে ঘরে ঘরে খ্রিষ্টের আগমনবার্তা পৌঁছে দেওয়া হয়। এ ছাড়া ডিসেম্বর মাস আমাদের মহান বিজয়ের মাস।২৪ ডিসেম্বর রাতের বিশেষ প্রার্থনায় খ্রিষ্টের জন্মবারতা ঘোষিত হয়। বিভিন্ন পরিবারে ২৪ ডিসেম্বর রাতে বিশেষ প্রার্থনায় যোগদানের প্রস্তুতি গ্রহণ করা হয়ে থাকে। ২৫ ডিসেম্বর প্রার্থনায়ও অনেকে যোগদান করে। পরে বিভিন্ন গৃহে গিয়ে কুশল বিনিময় করে। বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা বিনিময় হয়। এই বিশেষ দিনে ধনী-নির্ধন সবাই ভালো খাওয়ার প্রস্তুতি নিয়ে থাকে ও আত্মীয় প্রতিবেশী সবার বাড়িতে শুভেচ্ছা বিনিময় করে। ছোট শিশুরা গোয়ালঘর বানিয়ে খ্রিষ্টের জন্মচিহ্ন রাখে এবং ক্রিসমাস ট্রি, ক্রিসমাস কার্ড দ্বারা, আলোকসজ্জা দ্বারা, কাগজের দ্বারা ঘর সাজিয়ে বড়দিনকে আরও আনন্দঘন করে থাকে।অনেক পরিবারে পশ্চিমা ঐতিহ্যকে সামনে রেখে ‘ক্রিসমাস ট্রি’ সাজানো হয়, ছোটদের জন্য ‘সান্তাপাপা’ বানানো হয়। আনন্দানুষ্ঠানের জন্য শহরকেন্দ্রিক প্রায় পরিবারে কেকসহ হরেক রকম নাশতার আয়োজন থাকে। কিন্তু গ্রামাঞ্চলে থাকে পিঠার সমাহার। বিভিন্ন গ্রামে যেখানে খ্রিষ্টানদের আধিক্য বেশি, সেখানে ২৪ ডিসেম্বর রাতে বিশেষ প্রার্থনার পর হয় কীর্তন বা নাটক। এ ছাড়া ২৫ ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী থাকে বিভিন্ন অনুষ্ঠান। দিনটি বিশ্বব্যাপী যেমন উদ্যাপিত হয়, তেমনি বাংলাদেশেও আনন্দ উৎসবে উদ্যাপিত হয়।কিন্তু খ্রিষ্টের জন্ম ও তাঁর ক্রুশীয় মৃত্যুর প্রকৃত তাৎপর্য মানুষের পাপ কালিমা মুছে যাওয়া, সৎ জীবনযাপন, অন্যায়-অত্যাচার বন্ধ করা, ন্যায্যতা আনয়নসহ পিতা ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করতে মানবজাতি ফিবছর উদ্যাপন করছে বিশ্বব্যাপী শুভ বড়দিন উৎসব। বড়দিন মানে বাহ্যিকতা নয়, বড়দিন খ্রিষ্টকে গভীরভাবে আমাদের অন্তরে গ্রহণ করার দিন। তবেই আসবে বড়দিনের সার্থকতা।এলড্রিক বিশ্বাস: নির্বাহী সম্পাদক, মাসিক সমবার্তা।