বাংলাদেশে ভারতীয় তদন্ত দল: পিটিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি হাইকোর্টে বোমা হামলার অধিকতর তদন্তের জন্য ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি দল বাংলাদেশে এসেছে। সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের কাশ্মীরি এক ছাত্রের বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্যই তারা বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই।যদিও বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার কঠোর গোপনীয়তা রক্ষা করছে। রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ কাশ্মীরি ছাত্রদের নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদের কথা বললেও সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি।পিটিআই জানায়, ভারতের জাতীয় তদন্ত সংস্থা এখন পর্যন্ত একজন দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেছে। ভারতে ১৪ দিন ধরে এনআইএ হেফাজতে থাকা একই মেডিকেলের ছাত্র ওয়াসিম আকরামের যোগাযোগ রয়েছে। তাদের বাড়ি ভারতশাসিত কাশ্মীরের কিসওয়াতে।এক সূত্রের বরাত দিয়ে পিটিআই জানায়, বাংলাদেশ কর্তৃপক্ষ এনআইএকে ওই দুই ছাত্রকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।এনআইএ দিল্লি হামলার সঙ্গে জুনায়েদ আকরামের জড়িত থাকার প্রমাণ পেয়েছে। এনআইএ বলছে, ওয়াসিমের সঙ্গে জুনায়েদের যোগাযোগ রয়েছে। এর আগে জুনায়েদকে অপহরণের জন্য কাশ্মীর পুলিশের কাছে অভিযোগ করেছে তাঁর পরিবার। হিজবুল মুজাহিদিনের সঙ্গে জুনায়েদ আকরাম জড়িত বলে অভিযোগ আছে।তবে ওয়াসিম দিল্লি বোমা হামলায় জড়িত নয় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।এনআইএ বলছে, ওয়াসিম পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রশিক্ষণ নিয়েছেন। ওয়াসিমের বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তাঁর বাবা রিয়াজ মালিক। রিয়াজ মালিক আরও জানান, গত বছরের আগস্টে তার মাধ্যমিক (ম্যাট্রিকুলেশন) পরীক্ষার পর থেকেই ওয়াসিম নিখোঁজ।