বাংলাদেশে মার্কিন কোনো সেনাঘাঁটি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিশেষ মার্কিন বাহিনীর ছয়-সাতজন সদস্য রয়েছেন। তবে প্রশিক্ষণের জন্যই তাঁরা বাংলাদেশে অবস্থান করছেন। আজ রোববার সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।দীপু মনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের ছয়-সাতজন সদস্য আছেন। তাঁরা প্রশিক্ষণের স্বার্থে রয়েছেন। তবে বাংলাদেশে মার্কিন কোনো সেনাঘাঁটি নেই। তা ছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি করার কোনো পরিকল্পনা ও চিন্তার মধ্যেও নেই।১৯ এপ্রিল অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সামরিক সংলাপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু যুক্তরাষ্ট্র কেন, অন্য যেকোনো দেশের সঙ্গেই এ সংলাপ হতে পারে।’আরও বিদেশিদের সম্মাননা এ বছরই: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, এ বছরই মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সম্মাননা জানাতে আরও এক বা একাধিক অনুষ্ঠান হবে। তিনি বলেন, ২০১০ সালের ২২ এপ্রিল গঠিত হওয়া জাতীয় কমিটি গত দুই বছরে ৫৬৮ জনের তালিকা তৈরি করেছে। এটি এখনো সম্পূর্ণ তালিকা নয়, এর বাইরেও অনেকেই রয়েছেন, যাঁদের সম্মাননা জানানো হবে।প্রসঙ্গত, গত ২৭ মার্চ ৮১ জন বিদেশি নাগরিককে সম্মাননা জানানো হয়। এর আগে গত বছরের ২৫ জুলাই ভারতের প্রয়াত ইন্দিরা গান্ধীকে সম্মাননার মাধ্যমে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সম্মাননার প্রক্রিয়া শুরু হয়।