বাংলাদেশে মৃদু ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ রোববার মৃদু ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ১। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূতাত্ত্বিক অধিদপ্তর এক বুলেটিনে জানায়, বাংলাদেশ সময় সকাল আটটা ৩৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। এর উত্পত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা রাজ্যে। সূত্র: ইউএনবি।