বাংলাদেশে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা ৮৫ লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ষাট বা ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা ৮৫ লাখ। এটি মোট জনসংখ্যার ছয় শতাংশ। বাংলাদেশের জনসংখ্যা যে হারে বাড়ছে, তার দ্বিগুণ হারে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এই প্রবীণ মানুষদের বড় অংশ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। তাঁদের একটি বড় অংশ অপুষ্টিরও শিকার।আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বয়স্ক ব্যক্তিদের নিয়ে জরিপের ফলাফল উপস্থাপনের সময় এসব তথ্য জানানো হয়। অ্যালডারলি ইনেশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট নামের একটি সংস্থা সংবাদ সম্মেলনের আয়োজন করে। দেশের ছয়টি বিভাগে চার হাজার পরিবারের ওপর জরিপ চালিয়ে এ তথ্য উপস্থাপন করা হয়েছে।