বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার: পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারের বিষয়টিকে পাকিস্তান সব সময়ই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার মনে করেছে। এই বিচারে পাকিস্তান কোনো হস্তক্ষেপ করবে না।ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে আজ বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশি গতকাল মঙ্গলবার আইনমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করে তাঁর দেশের এমন মনোভাবের কথা জানান। কিন্তু কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে বলেছে, ‘একাত্তরে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারের বিষয়ে পাকিস্তান তাদের মনোভব বদলেছে।’ এই বক্তব্য, বাস্তব ঘটনার কিছুটা বিপরীত। বাস্তবতা হলো, কেবল এখন নয়, পাকিস্তান সব সময়ই মনে করেছে, এই বিচারের বিষয়টি একান্তই বাংলাদেশের।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁরা কেবল একাত্তরে বাংলাদেশের নাগরিকদের অপরাধের বিচার করবে। যুদ্ধাপরাধের নয়। এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।