বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করলেন প্রণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সম্মাননা দেবে বাংলাদেশ। এ ব্যাপারে বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পাঠানো একটি আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ভারতের রাষ্ট্রপতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রণবের হাতে আমন্ত্রণপত্রটি দেন বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের আমন্ত্রণ নীতিগতভাবে গ্রহণ করেছেন। তবে তিনি ওই দিন উপস্থিত থাকতে পারবেন কি না, তা জানাননি।আগামী ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হবে। একই দিন আরও ১৫৩ বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনকে দেওয়া হবে মুক্তিযুদ্ধের সম্মাননা।