বাংলাদেশের আরও একটি ব্যাটিং ব্যর্থতার দিনে নিউজিল্যান্ড জিতল ৫ উইকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডানেডিনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী বাংলাদেশকে ৫ উইকেটে পরাজিত করেছে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের করা ১৮৩ রান রস টেইলরের ৫২ বলে ৭৮ রানে মাত্র ২৭ দশমিক তিন ওভারে খুব সহজেই উতরে যায় নিউজিল্যান্ড। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা। সকালে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথমেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়ে বাংলাদেশ। সপ্তম উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও নাঈম ইসলাম ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার লড়াই করতে থাকেন। ১০১ রানের এই জুটি বাংলাদেশের স্কোরকে নিয়ে যায় মোটামুটি বলার মতো চেহারায়। মুশফিকুর রহিম আবার নিজেকে প্রমাণ করেন ৮৬ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলে। নাঈম করেন ৪৩ রান। নিউজিল্যান্ডের পক্ষে বাটলার ৪৩ রানে ৩ উইকেট ও ম্যাককে ১৭ রানের বিনিময়ে দখল করেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা কখনই নিজেদের ওপর চড়াও হতে দেননি বাংলাদেশের বোলারদের। মাত্র ৯ রানে ব্র্যান্ডন ম্যাককুলাম আউট হলেও পরের ব্যাটসম্যানরা খেলাটাকে একেবারেই নিজেদের করে নেন। রস টেইলরের ৭৮ ছাড়াও ইনগ্রাম ২৮ ও গাপটিল ৩২ রান করেন।বাংলাদেশের তরুণ পেসার শফিউল ৪৯ রানের খরচায় নেন ৩ উইকেট। এ ছাড়া রুবেল ২ উইকেট নিতে খরচ করেন ৬৮ রান।নিউজিল্যান্ড সফরে গিয়ে নিজেদের যেন হারিয়ে খুঁজছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। গত মাসে নিজ মাঠে অনুষ্ঠিত আইডিয়া কাপে প্রতিটি ম্যাচেই ভালো ব্যাটিং করে সবার মনেই আশা জাগিয়েছিলেন তাঁরা। সবাই মনে করা শুরু করেছিল, বাংলাদেশের ক্রিকেটের বিপর্যয়কর ব্যাটিংয়ের দিন বুঝি শেষ হয়েছে। কিন্তু না, নিউজিল্যান্ডে খেলতে এসে আবার আগের মতোই খেলা শুরু করেছেন তাঁরা। সফরের প্রথম থেকেই ধারাবাহিকভাবেই ব্যাটিং ব্যর্থতা উপহার দিয়ে যাচ্ছেন তাঁরা দেশের মানুষকে। আজও তাঁর ব্যতিক্রম নয়। সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ১৮৩/৮ (৫০ ওভার)মুশফিকুর রহিম ৮৬, নাঈম ইসলাম ৪৩ম্যাককে ২/১৭, বাটলার ৩/৪৩নিউজিল্যান্ড ১৮৫/৫ (২৭.৩ ওভার)রস টেইলর ৭৮, গাপটিল ৩২শফিউল ইসলাম ৩/৪৯, রুবেল হোসেন ২/৬৮নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী