বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৮০ লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ আদমশুমারির সময় প্রায় ৪ শতাংশ মানুষ গণনা থেকে বাদ পড়েছিল। বাদ পড়া মানুষ যোগ করলে প্রাথমিকভাবে ‘আদমশুমারি ও গৃহগণনা ২০১১’ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৮০ লাখ।আজ সোমবার ‘শুমারি-পরবর্তী যাচাইয়ের (পোস্ট এমিউনারেশন চেক-পিইসি) চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ’ উপলক্ষে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ওই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মুস্তফা কে মুজেরী বলেন, আদমশুমারির প্রাথমিক ফলাফলে দেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ২৩ লাখ। শুমারি-পরবর্তী যাচাইয়ে দেখা গেছে ৩ দশমিক ৯ শতাংশ অর্থাত্ ৫৭ লাখ মানুষ গণনা থেকে বাদ পড়েছিল। ওই সংখ্যা সমন্বয় করলে দেশের মানুষ প্রাথমিকভাবে ১৪ কোটি ৮০ লাখ।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) নিজ কার্যালয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করে।