প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রং: গাঢ় সবুজ। সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত। আকার: ১০: ৬ অনুপাতে আয়তাকার। যেসব অনুষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়: স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদে মিলাদুন্নবী এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য দিবস। একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং সরকার কর্তৃক নির্ধারিত অনুমোদিত অন্যান্য দিবসে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উড্ডীন করা হয়।বিদেশে জাতীয় পতাকা উত্তোলন: বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও কনস্যুলার পোস্টগুলোতে সেসব দেশের প্রচলিত রীতি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূত্র: বাংলাপিডিয়া