বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য: ইভান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের জনগণ ও লেবার পার্টি যেকোনো বিপদে বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন সাবেক ব্রিটিশ প্রতিমন্ত্রী ও সাবেক সাংসদ ইভান লুইস। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের জনগণের বন্ধুত্ব অনেক পুরোনো। আর বন্ধুর বিপদে পাশে থাকব এটাই স্বাভাবিক।’‘জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের বিপন্নতার ঝুঁকি কমানোর প্রচেষ্টা ও ক্ষতিপূরণের দাবি আদায়ে ব্রিটিশ রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনায় লুইস এ কথা বলেন।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে যৌথভাবে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল), নাগরিক সংহতি ও অক্সফাম।অনুষ্ঠানে ইভান লুইস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিতে আছে। কিন্তু বাংলাদেশ এ জন্য দায়ী নয়। কাজেই যেসব দেশ দায়ী, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশকে সমর্থন দেবে যুক্তরাজ্য। ইভান লুইস বলেন, ‘যদিও আমাদের দল ক্ষমতায় নেই, তার পরও আমাদের বিশ্বাস ক্ষমতাসীন দলকে আমরা এ ব্যাপারে প্রভাবিত করতে পারব।’নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। লেবার পার্টির নীতািবিষয়ক উপদেষ্টা সফি সেটক্লিফ ও অক্সফামের কর্মকর্তা নুজহাত ইমাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।