বাংলাদেশের প্রশংসা করলেন দালাই লামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বিশ্বশান্তি বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেনের সঙ্গে অস্ট্রেলিয়ায় সাক্ষাৎ করার সময় তিনি এ বিষয়ে প্রশংসাসূচক মন্তব্য করেন। নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।অস্ট্রেলিয়ায় গত সপ্তাহে অনুষ্ঠিত জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠাবিষয়ক কর্মশালা এবং দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সেমিনারে এ কে এ মোমেন যোগ দেন। সেখানে দেওয়া বক্তব্যে তিনি যুদ্ধোত্তর দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন। দালাই লামা মোমেনকে বলেন, শান্তি অর্জন অনেক বেশি কঠিন। তবে বাংলাদেশ এ ক্ষেত্রে প্রশংসাযোগ্য ভূমিকা রেখেছে বলে তিনি জানান। ইউএনবি।