বাংলাদেশের প্রশিক্ষণ বিমান ভারতে জরুরি অবতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আজ বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সীমান্তের ওপারে মুর্শিদাবাদ এলাকায় জরুরি অবতরণ (ক্র্যাশ ল্যান্ডিং) করেছে। তবে বিমানের পাইলট অক্ষত আছেন।জানা গেছে, বিমানটি উড্ডয়নের পর প্রায় সাড়ে তিন ঘণ্টা নিখোঁজ ছিল।বিমানবাহিনী সূত্র জানায়, ওই পাইলটের নাম ফ্লাইট ক্যাডেট রাশেদ। আজ বিকেল চারটা তিন মিনিটে তিনি যশোর বিমানঘাঁটি থেকে আকাশে ওড়েন। এর কিছুক্ষণ পরই বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে সন্ধ্যা ছয়টার দিকে পাইলট জানান, বিমানের জ্বালানি শেষ হয়ে গেছে। এ কারণে যেকোনো নিরাপদ স্থানে তাঁকে জরুরি অবতরণের নির্দেশ দেয় বিমানবাহিনী। পরে পাইলট রাশেদ বাধ্য হয়ে মুর্শিদাবাদ এলাকার একটি ফাঁকা জমিতে জরুরি অবতরণ করেন।বিমানবাহিনী সূত্র আরও জানায়, বিমানটি অবতরণ করার পর পাইলট ফোনে বিষয়টি তাঁর পরিবারকে জানিয়েছেন।