বাংলাদেশের শ্রমিকদের ইকামা সমস্যা সমাধানের আশ্বাস সৌদি আরবের
বাংলাদেশের শ্রমিকদের ইকামা সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সৌদি রাজপুত্র ও নাজরান প্রদেশের গর্ভনর মিশাল বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ। মিশাল সৌদি বাদশাহর ছেলে।সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের ভাইস কনসাল মুহাম্মদ মীযানুর রহমান জানান, সৌদি আরবের জেদ্দার বাংলাদেশের কনসাল জেনারেল গোলাম সারোয়ারের সঙ্গে গতকাল রোববার মিশালের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের শ্রমিকদের সমস্যার বিষয়টি উত্থাপন করেন গোলাম সারোয়ার। তিনি শেখ হাসিনার গত বছরের বাংলাদেশ সফরের কথাও উল্লেখ করেন। এ সময় মিশাল সমস্যার সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।সৌদি রাজপুত্র মিশাল নাজরান প্রদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিক-পেশাজীবীসহ সর্বস্তরের বিদেশি নাগরিকদের কল্যাণে একটি আন্তর্জাতিক স্কুল প্রতিষ্ঠারও ঘোষণা দেন।সৌদি আরবের নাজরান প্রদেশে কয়েক লাখ বাংলাদেশি কাজ করেন। এ ছাড়া নাজরান বিশ্ববিদ্যালয়ে অনেক বাংলাদেশি শিক্ষক এবং স্থানীয় হাসপাতালগুলোতে অনেক চিকিত্সক কর্মরত আছেন।ইকামা মানে কাজের অনুমতিপত্র। সৌদি আরবে ইকামা বদলাতে না পারায় বাংলাদেশি শ্রমিকেরা সমস্যায় পড়েছেন। দেশটিতে প্রায় ২০ লাখ বাংলাদেশি কাজ করেন।