বাংলাভিশন
বাড়াবাড়িবাংলাভিশনে ঈদের দিন থেকে ছয় দিন রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক বাড়াবাড়ি। লিখেছেন মোমিনুল ইসলাম। পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন মোশাররফ করিম, রাখি, মিলন ভট্টাচার্য, মাসুম আজিজ, মুনিরা মিঠু প্রমুখ।গ্রামের কৃষকের ছেলে ভুট্টো। ধুরন্ধর ধড়িবাজ চরিত্র। ঢাকা থেকে বিজনেস পার্টনারদের টাকা লুটপাট করে গ্রামে আসে। নির্বাচন করার ধুয়া তুলে সস্তা জনপ্রিয়তার উদ্দেশ্যে জনসেবার নামে দুই হাতে টাকা ছড়ায়। নিজেকে উচ্চশিক্ষিত ও ধনী হিসেবে জাহির করে। মাস্টারের মেয়ে রিনাকে প্রেমের ফাঁদে ফেলে। কিন্তু তার এই চালবাজি অচিরেই প্রকাশ পেয়ে যায়। আত্মরক্ষার প্রয়োজনে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে যায়।সুপার গ্লুবাংলাভিশনে ঈদের দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক সুপার গ্লু। লিখেছেন জাকারিয়া শৌখিন। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন কুসুম শিকদার, মিলন, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। দুই বন্ধুর মধ্যে নানা কারণে ঝগড়া লেগেই থাকে। কিন্তু তার পরও আঠার মতো লেগে থাকে তারা।ট্রেসলেসবাংলাভিশনে ঈদের পরদিন সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক ট্রেসলেস। লিখেছেন রবিউল আলম ও তানভীর চৌধুরী। পরিচালনা করেছেন রবিউল আলম। অভিনয় করেছেন জয়া আহসান, নোবেল, শাহরিয়ার শুভ প্রমুখ।সামির রশিদ হঠাৎ নিখোঁজ হয়। দুই বছর পর সবাই সামিরকে খোঁজা বন্ধ করে দেয়। শুধু ফারিয়া এখানো অপেক্ষা করছে। এই অপেক্ষার সূত্র ধরেই রিশাদের সঙ্গে পরিচয় হয় তাঁর। রিশাদের আচরণে ফারিয়া অবাক হয়। সামির ও রিশাদের মধ্যে আশ্চর্য মিল। রিশাদ জানায়, সে সামির, প্লাস্টিক সার্জারি করে রিশাদ নাম নিয়ে ফিরেছে!‘মৃত স্ত্রীর আবদার ও মিল্লাত সাহেবের করুণ কাহিনি’ নাটকে তৌকীর আহমেদ ও সুবর্ণা মুস্তাফা। বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন বদরুল আনাম সৌদ, পরিচালনা করেছেন নরেশ ভূঁইয়াএকদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিলবাংলাভিশনে ঈদের দিন থেকে ছয় দিন সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, আ খ ম হাসান, শামীমা নাজনীন প্রমুখ। হাতেম আলীর যখন দুরবস্থা, দুবেলা ভাত খাওয়ার টাকায় টান পড়ে, সেই সময় সে সচেতনভাবে একটি অপরাধ করে ফেলে। তার এখন অনেক টাকা। কিন্তু গাড়ি-বাড়ি-বিত্ত-বৈভবের মধ্যে বাস করেও সে শান্তি পায় না। আক্কাসের কথা মনে পড়ে। আক্কাসের দেখা পেলে ১৮ বছর আগে তার গলায় যে হাড়টি ফুটেছিল, তা নেমে যাবে।আরমান ভাই হাউস হাজব্যান্ডবাংলাভিশনে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক আরমান ভাই হাউস হাজব্যান্ড। লিখেছেন ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, আরফান প্রমুখ।মনে খুব আনন্দ নিয়ে চুল ফেলে দিয়েছেন আরমান ভাই। তাঁর স্ত্রী আনিকা তা কোনোভাবেই মেনে নিতে পারেন না। মোমিনের বুদ্ধিতে এফডিসি থেকে বাংলা সিনেমার নায়কদের আলগা চুল আনা হয়। আরমান ভাই এই চুল পরে অনেক ভাব নিয়ে তাঁর স্ত্রীর কাছে যান। কিন্তু কোনো লাভ হয় না। উল্টো এই চুলকে কেন্দ্র করে বড় ধরনের ঝগড়া হয়। নাটক মোড় নেয় অন্যদিকে।এবং অতঃপরবাংলাভিশনে ঈদের পরদিন বেলা দুইটা ১০ মিনিটি প্রচারিত হবে টেলিছবি এবং অতঃপর। লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয়ে করেছেন জয়া আহসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাজনীন চুমকি, আহমেদ রুবেল প্রমুখ।পাহাড়ঘেরা এক মিশনারি হাসপাতাল। বৃষ্টিভেজা রাতে জরুরি বিভাগে এক রক্তাক্ত কিশোর। তাকে অস্ত্রোপচার করতে হবে। কিন্তু তার কোনো স্বজন নেই। শেষে এগিয়ে আসে হাসপাতালের একজন সেবিকা, প্রিয়া। সুস্থ হওয়ার পর প্রিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ে কিশোরটি। এবার হাসপাতাল ছেড়ে যাওয়ার পালা। কিন্তু হাসপাতালে থাকার জন্য আরেকটি দুর্ঘটনা ঘটায় ছেলেটি।