বাংলাভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতেম আলীবাংলাভিশনে রোববার বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি হাতেম আলী। রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয় করেছেন মোশারফ করিম, নিপুণ প্রমুখ। হাতেম আলী মানুষ ভালো কিন্তু সমস্যা একটাই সে স্মার্ট না। সোহানার বাবা হাতেম আলীর সততা আর কাজের প্রতি নিষ্ঠা দেখে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। মেয়েও বাবার সঙ্গে দ্বিমত করেনি। ভেবেছিল, বিয়ের পর তাকে ঠিকই ‘সাইজ’ করে ফেলবেন। কিন্তু হাতেম আলীর ভালো মানুষ স্বভাবের গোঁড়ামি একপর্যায়ে সোহানাকে ক্লান্ত করে তোলে। সোহানা রাগ করে বাবার বাড়ি চলেও যায়। এরপর পোশাকে-আশাকে স্মার্ট হওয়ার চেষ্টা করে হাতেম। শুরু করে থ্রি-কোয়ার্টার আর স্যান্ডো গেঞ্জি পরে স্মার্ট হওয়ার মিশন।চতুষ্কোণবাংলাভিশনে সোমবার রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক চতুষ্কোণ। রচনা ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন আবু হেনা রনি, জামিল হোসেন, ইশতিয়াক নাসের, আনোয়ারুল আলম সজল, আরাবী, স্নিগ্ধা, তন্দ্রা, কচি খন্দকার প্রমুখ।সামাজিক বাস্তবতার পরিবর্তন হলেও অনেক সময় অর্থনৈতিক বাস্তবতার পরিবর্তন হয় না। অর্থনৈতিক বাস্তবতার টানাপোড়েন কাউকে কাউকে ফেলে দেয় অদ্ভুত সব পরিস্থিতির মধ্যে। তখন সামাজিকতার দেয়াল বেদনার কারণ হয়ে দাঁড়ায়। তখন ঘটতে থাকে নানা ঘটনা। এ রকম গল্প নিয়ে নাটক চতুষ্কোণ। প্রজেক্ট ট্র্যাফিক জ্যামবাংলাভিশনে রোববার রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক প্রজেক্ট ট্র্যাফিক জ্যাম। লিখেছেন আহসান হাবীব। জুয়েল রানা পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন রিয়াজ, সোহানা সাবা, স্বাধীন খসরু, রহমত আলী, মুনমুন আহমেদ প্রমুখ। মামা গ্র্যাজুয়েশন শেষ করে কোনো চাকরি পাচ্ছে না। হঠাৎ করে তার মাথায় চিন্তা আসে দেশে গ্যাস, পানি, বিদ্যুৎ, যানজটসহ অনেক সমস্যা বিরাজমান। ঢাকায় একজন মানুষের সারা দিনের কাজের সময়ের প্রায় ছয় ঘণ্টা নষ্ট হয় যানজটে আটকা পড়ে। তাই মামা ভাবা শুরু করে ঢাকা শহরের জ্যাম কীভাবে কমানো যায়। তার এই ভাবনার সঙ্গে যুক্ত করে তারই দুই ভাগনে ও পাশের বাসার দুই ভাগনি এবং এক লেগুনা হেলপার ফজলকে।