বাংলাভিশন
লক্ষ্মীছাড়াবাংলাভিশনে ঈদের দিন রাত আটটায় প্রচারিত হবে নাটক লক্ষ্মীছাড়া। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন সজল, মোনালিসা, প্রিসিলা পারভীন, ডা. এজাজ, বাহার, রওনক, জুয়েল, নূপুর প্রমুখ।মোনালিসার ছোড়া ক্রিকেটের বলে সজল মাথায় আঘাত পায়। গুরুতর আহত হয় সজল। মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। জ্ঞান ফিরে আসার পর সজল কাউকে চিনতে পারে না। চিকিৎসক জানান, তার স্মৃতিশক্তি নষ্ট হতে চলেছে। এবার মোনালিসা ও তার পরিবার কী করবে?আরমান ভাই দ্য জেন্টেলম্যানবাংলাভিশনে ঈদের দিন থেকে ছয় দিন সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক আরমান ভাই দ্য জেন্টেলম্যান। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। আরমান ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। আরও অভিনয় করেছেন তিশা, হুমায়ুন ফরিদী, আরফান, মাজনুন মিজান প্রমুখ। আনিকা নতুন ঢাকায় একটা ফ্ল্যাট কিনেছে। আরমান ভাইকে নিয়ে সে ওই ফ্ল্যাটে উঠবে। যথারীতি আরমান ভাইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। আনিকা তাকে বোঝায়, কিছুদিন পর তার ছেলেমেয়েরা নতুন ঢাকায় পড়াশোনা করবে। এর আগে নিজেদের নতুন ঢাকা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। শেষে বাধ্য হয়ে আরমান ভাই নতুন ঢাকায় আসে। এখানে সে নিজেকে কোনোভাবেই মেলে ধরতে পারে না। মানুষগুলোকে অনেক বেশি যান্ত্রিক মনে হয়। আরমান ভাই আবার পুরান ঢাকায় ফিরে যায়।পাদুকাবাংলাভিশনে ঈদের দিন রাত সোয়া ১১টায় প্রচারিত হবে নাটক পাদুকা। লিখেছেন জাকারিয়া সৌখিন। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সারিকা প্রমুখ। মুহিত ভালোবাসে রুমকীকে। একদিন রুমকী জানায়, তার বড় ভাই মুহিতকে দেখা করতে বলেছে। মুহিতের পুরোনো জুতার তলা ফেটে চার টুকরা হয়ে গেছে। কিন্তু পকেটে টাকা নেই। পরে বন্ধুর বুদ্ধিতে গুলিস্তানের চোরাই মার্কেট থেকে কম দামে একজোড়া দামি জুতা কিনে প্রেমিকার ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। সেখানেই বাধে গণ্ডগোল। রুমকীর বড় ভাই আবিষ্কার করে, মুহিতের পায়ের জুতা জোড়া আসলে তার নিজের, যা একসময় চুরি হয়ে গিয়েছিল।তবুও আছো তুমিবাংলাভিশনে বুধবার বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি তবুও আছো তুমি। রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। অভিনয় করেছেন পূর্ণিমা, মিলন, শামীম জামান প্রমুখ।গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নোলক। বাবা বেঁচে নেই। গ্রামের বখাটে এক ছেলে নোলককে পছন্দ করে, তার নাম ভদ্র। কিন্তু পছন্দের কথা যখনই বলতে যায়, তখনই সমস্যা হয়। নোলক ভালোবাসে সাইয়ামকে। সে বিদেশে থাকে। একদিন হঠাৎ সাইয়াম দেশে ফেরে। সাইয়ামকে দেখে নোলক অবাক হয়। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন। পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয়ে আছে। নোলকের বড় ধরনের একটা অসুখ হয়। নোলকের এ অসুখে তার মা ও সাইয়াম মানসিকভাবে ভেঙে পড়ে। যেদিন নোলককে নিয়ে তারা ঢাকায় আসবে, তার আগের দিন রাতে সে মারা যায়। সাইয়াম একাকিত্বকে সঙ্গী করে নেয়। হঠাৎ নোলকের ছায়া এসে সাইয়ামের পাশে বসে।স্কুল অব পলিটিক্সবাংলাভিশনে মঙ্গলবার রাত আটটায় প্রচারিত হবে নাটক স্কুল অব পলিটিক্স। লিখেছেন ফারুক হোসেন। পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন জাহিদ হাসান, রওনক হাসান প্রমুখ। স্বপ্নবিলাসী যুবক মোজাম্মেলের সঙ্গে পরিচয় হয় আতাহারের। মোজাম্মেল দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে দিতে চায়। সে নিজস্ব অর্থায়নে গ্রামে একটি পলিটিক্স স্কুল খুলেছে। কৌতূহলী আতাহারের মনে নানা প্রশ্ন ভিড় করে। একটা পলিটিক্সের স্কুল কেমন হতে পারে? সেই স্কুলের সিলেবাসই বা কেমন? সেই স্কুলে ধাপে ধাপে কী এমন শেখানো হয়?সৃষ্টিকথাবাংলাভিশনে ঈদের দিন রাত নয়টা ৪০ মিনিটে প্রচারিত হবে বিভিন্ন চলচ্চিত্র এবং গান তৈরির পেছনের কথা নিয়ে অনুষ্ঠান ‘সৃষ্টিকথা’। এখানে অংশ নিয়েছেন সাবিনা ইয়াসমীন, ফেরদৌস ওয়াহিদ, অমিতাভ রেজা, হাবিব ও ন্যান্সি। উপস্থাপনা করেছেন নাবিলা। প্রযোজনা করেছেন রেজা ইসলাম।জলতরঙ্গবাংলাভিশনে মঙ্গলবার বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি জলতরঙ্গ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন জয়া আহসান, মাহফুজ আহমেদ, এ টি এম শামসুজ্জামান, হাসান মাসুদ, সিদ্দিকুর রহমান প্রমুখ। বেকার ছেলেটির একটা গুণ আছে, সে পানিতে ডুব দিয়ে অনেক সময় থাকতে পারে। এ ছাড়া সে আর অন্য কিছু পারে না। কিন্তু ছেলেটা পরবর্তী সময়ে এমন একটা কাজ করে, যা সবাইকে অবাক করে দেয়। ভালোবাসার সুন্দর ও শক্তিশালী অনুভূতির শক্তিতে একজন মানুষ আরেকজনের জন্য কী করতে পারে, সেটাই দেখা যাবে এই টেলিছবিতে।এ জার্নি বাই পলিটিক্সবাংলাভিশনে বুধবার রাত আটটায় প্রচারিত হবে নাটক এ জার্নি বাই পলিটিক্স। লিখেছেন ফারুক হোসেন। পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, আ খ ম হাসান, জেনী, নওশীন প্রমুখ।অসুস্থ মাকে দেখার জন্য গ্রামের পথে রওনা হয় মজলিশ। শর্টকাট পথ হিসেবে বেছে নেয় ফরেস্ট রোড। আর বিপত্তি দেখা দেয় তখনই। ফরেস্ট রোডে ঢুকেই মজলিশের গাড়ি নষ্ট হয়। গাড়ি ঠেলার জন্য জব্বারের সহযোগিতা নেয়। গাড়ি ঠেলার সময় কথোপকথনের একপর্যায়ে জব্বার তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। জব্বারের মতে, বিপদে-আপদে নিঃস্বার্থভাবে মানুষের পাশে ছুটে গেলে, মানুষের অধিকারের পক্ষে কথা বললেই ভোট পাওয়া যায়। কিন্তু মজলিশের মতে, নির্বাচনে জেতার জন্য প্রয়োজন অঢেল টাকা আর পেশিশক্তি।ভালোবাসার সীমানায়বাংলাভিশনে ঈদের দিন বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ভালোবাসার সীমানা। রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। অভিনয় করেছেন সজল, রুমানা, বিন্দু, নওশীন, জর্জ প্রমুখ।