বাংলালিংক-সিটিসেল-রবির ব্যাংক হিসাব জব্দের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মুঠোফোন অপারেটর বাংলালিংক, সিটিসেল ও রবির ব্যাংক হিসাব জব্দ করার জন্য চিঠি পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিভিন্ন ব্যাংকের কাছে এই চিঠি পাঠায় এনবিআর।টু-জি লাইসেন্সের (দ্বিতীয় প্রজন্মের প্রযুক্তি) ভ্যাট ও বিলম্ব ফি যথাসময়ে না পাওয়ায় এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।তবে এ বিষয়টি এখনো আদালতে বিচারাধীন।