বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয় জিপিএ-৫ এর তালিকায় শীর্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১৭টি বিদ্যালয়ের মধ্যে বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয় এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫-এর তালিকায় শীর্ষে রয়েছে। মোট ১৫৩ পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে মনসাপুর উচ্চবিদ্যালয়। মোট ২৯ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পায় চারজন পরীক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া উপজেলার অন্য বিদ্যালয়গুলো হলো বাংলাহিলি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ২, বোয়ালদাড় উচ্চবিদ্যালয় ১, জাংগই উচ্চবিদ্যালয় ৩, বিশাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় ১ এবং বাওনা উচ্চবিদ্যালয় ৩। বাকি নয়টি বিদ্যালয় থেকে কোনো ছাত্রছাত্রী জিপিএ-৫ পায়নি।