বাউফলে জাটকা নিধন রোধে উদ্বুদ্ধকরণ সভা ও শপথ পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ নভেম্বর থেকে ১৫ মে পর্যন্ত পটুয়াখালীর বাউফল তেঁতুলিয়া নদীতে জাটকা ধরা থেকে জেলেদের বিরত রাখার জন্য উদ্বুদ্ধকরণ সভা এবং সহাস্রাধিক জেলেকে শপথ পাঠ করানো হয়েছে। ৩১ অক্টোবর উপজেলার কালাইয়া খান ডক মাঠে কালাইয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া। এতে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি অতুল চন্দ্র পাল, কালাইয়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন মোল্লা, আরেফিন সহিদ, কৃষ্ণ কর্মকার এবং মাসুম সিদ্দিকী প্রমুখ। এ সময় কালাইয়া ও নাজিরপুর ইউনিয়নের প্রায় সহাস্রাধিক জেলে উপস্থিত ছিলেন। বক্তারা জাটকা সংরক্ষণ ও জাটকা নিধন রোধে সরকারি বিভিন্ন আইনকানুন ও জেলেদের পুনর্বাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের কথা বলেন। আলোচনা শেষে জেলেদের জাটকা না ধরার জন্য শপথ বাক্য পাঠ করান কালাইয়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন মোল্লা।