বাউফলে দুর্গামণ্ডপে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার আতশখালী গ্রামে দুর্গামণ্ডপে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ভাঙচুর চালিয়েছে তা এখনো জানা যায়নি।পূজা কমিটির সভাপতি শংকর চন্দ্র দাস বলেন, দাসবাড়ি পূজামণ্ডপে ইতিমধ্যে দুর্গা মূর্তি তৈরির কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মধ্যরাত পর্যন্ত প্রহরী নিতাই দাস মূর্তি পাহারা দেন। একপর্যায়ে তিনি ঘুমাতে চলে যান। আজ সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান দুর্বৃত্তরা দুটি মূর্তির মাথা ভেঙে নিয়ে গেছে।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার মো. গাজ্জালী ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা জানান, এ বিষয়ে তদন্ত চলছে।