বাউল গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের ১২ বছরে পদার্পণ উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারে বাউল গানের আয়োজন করা হয়। ‘আমার চ্যানেল আই’ দর্শক ফোরামের আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে সন্ধ্যা থেকে শুরু হয় গানের আসর। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত গানে গানে আসর জমিয়ে রাখেন শিল্পীরা। বাউল গানের আসর উদ্বোধন করেন লোকগবেষক মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের প্রতিনিধি এম এ সালাম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আমার চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি আ স ম সালেহ সুহেল। প্রথমে বাউল গান গেয়ে শোনায় বাউল শান্ত ও তাঁর দল। তাঁর সঙ্গে ঢোলবাদনে ছিলেন শিবু, দোতারায় ফখরুল সরকার, মন্দিরায় রিপন ও বাঁশিতে আবদুল জব্বার। এর পর বাউল গান গেয়ে শোনান ফারুক দেওয়ান, মীর ইউসুফ, শাপলা খান ও শাহজাহান খান। এ সময় তবলায় ছিলেন আবদুর রাজ্জাক।