বাউল চরিত্রে অভিনয় করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ দেশ টিভিতে প্রচারিত হবে ধারবাহিক নাটক ভজকট। রাজু খান ও এ কে আযাদ পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন হোমায়রা হিমু। আজ কথা হলো তাঁর সঙ্গে।‘ভজকট’ কী?আসলে এটা হচ্ছে একটা ‘হচপচ’ অবস্থা। আমরা জগাখিচুড়ি যেটাকে বলি। ঘটনাকে একেবারে জগাখিচুড়ি পাকিয়ে একাকার করা হয়েছে এ নাটকে। তাই এর নাম ভজকট।নাটকের কাহিনি নিয়ে কিছু বলুন।একটি মহল্লার কাহিনি। কত রকম মানুষ থাকে একটি মহল্লায় এবং কত যে বিশৃঙ্খলার বসবাস তার মধ্যে, তাই নিয়ে ভজকট নাটক।‘ভজকট’ নাটকে আপনার চরিত্র—নাটকে আমি হচ্ছি মহল্লার সুন্দরী মেয়ে টুশি। আমার জন্য পাগল মহল্লার সর্দার। আমিও বেশ পাঁজি। সর্দারকে ভাঙিয়ে-টাঙিয়ে টাকা-পয়সা, সুযোগ-সুবিধা আদায় করতে কম পটু নয় টুশি। নাটকের অস্থির আর চঞ্চল টুশি কিন্তু একদম আমার বাস্তব চরিত্র। আমি সত্যিই খুব চঞ্চল ও ডানপিটে একটা মেয়ে।নাটক করতে গিয়ে মজার অভিজ্ঞতা—আমরা যখন সকালে ঘুম থেকে উঠে নাটকের কাজ করতাম, কখন যে সকাল গড়িয়ে দুপুর, বিকেল, রাত হতো, তা টের পেতাম না কেউই। কারণ নাটকের শুটিং যেখানে হয়েছে, সেখানে আলো-বাতাসের মুখ দেখিনি।ঈদের নাটকে কাজ করছেন?অনেক নাটকে কাজ করছি। যেমন ভাঙা মেলা, ব্যাচেলর ভাড়াটিয়ে, ছায়াসঙ্গী, আজব টিভি, দই গোপাল। এই প্রথম ভাঙা মেলায় বাউল চরিত্রে অভিনয় করছি।উপস্থাপনাটা নিয়মিত করবেন?উপস্থাপনাটা খুব ভালো লাগে আমার। দর্শক-শ্রোতার খুব কাছাকাছি আসা যায় এর মাধ্যমে। অবশ্যই নিয়মিত করতে চাই।অবসরে কী করেন?নিজের নাটক দেখে দেখে নিজের ভুল বের করি। গান শুনি। আর ফেসবুকে আড্ডা দিই দূরের বন্ধুদের সঙ্গে।