বাউলদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশায় বাউল সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে কাল বৃহস্পতিবার।সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রামের উদ্যোগে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।এ সময় বাউল সম্প্রদায়ের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ প্রচ্ছদ, জুলকারনাইন স্বপন, শাহানুর রহমান, কবি ইমতে আহসান শিলুসহ অনেকেই বক্তব্য দেন। বাসস।