বাউলা বাতাসের পর ‘অপুর অটোগ্রাফ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ শনিবার চ্যানেল আইয়ে প্রচারিত হলো তরুণ নির্মাতা শাহনেওয়াজ কাকলীর শিশুতোষ চলচ্চিত্র ‘বাউলা বাতাস’। প্রথম আলো অনলাইনকে কাকলি জানিয়েছেন, বাউলা বাতাসের পর সম্প্রতি তিনি আরেকটি শিশুতোষ চলচ্চিত্রের কাজে হাত দিয়েছেন। প্রাথমিকভাবে ছবিটির নাম ঠিক করা হয়েছে ‘অপুর অটোগ্রাফ’।এ প্রসঙ্গে কাকলী বলেছেন, ‘জেলা শহরের ক্রিকেটপাগল একজন টোকাইকে ঘিরে এই ছবির কাহিনি লিখেছি। এতে কারা অভিনয় করবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় এতে অভিনয় করবেন। শিগগিরই এর শুটিংয়ের কাজ শুরু করব।’‘বাউলা বাতাস’ প্রসঙ্গে কাকলী জানিয়েছেন, ‘আসলে বাংলাদেশ আন্তর্জাতিক শিশুচলচ্চিত্র উত্সবের জন্য বাউলা বাতাস তৈরি করেছিলাম। জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল শনিবার চ্যানেল আইয়ে এটি প্রদর্শিত হয়েছে। এরপর অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করে ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। আমার সব কাজের মধ্যে অন্যতম প্রিয় একটি কাজ এটি। প্রিয় কাজের জন্য প্রশংসা পেয়ে খুব ভালো লাগছে।’৬৫ মিনিট ব্যাপ্তির ‘বাউলা বাতাস’ ছবির কাহিনি সম্পর্কে কাকলী জানিয়েছেন, রতন নামের সংস্কৃতিমনা একটি শিশুকে ঘিরেই এর কাহিনি আবর্তিত হয়েছে। ছোট ছেলেটি যাত্রা দেখে, গান শুনে একসময় ঘোষণা দেয় যে সে অভিনয় করবে। কিন্তু চিকিত্সকের নাতি হওয়ার কারণে সবাই তাঁকে বাধা দেয়। বয়োসন্ধিকালের স্বভাবসুলভ অভিমানের কারণে একদিন সে বাড়ি থেকে বের হয়ে যায়।বাউলা বাতাস ছবিতে শিশুর স্বাধীনতা বোধ ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির একটি গল্প বিবৃত হয়েছে।বাউলা বাতাসে রতন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী মামুন। এ ছাড়া অভিনয় করেছেন প্রাণ রায়, মোমেনা চৌধুরী, ইনামুল হক, আহসানুল হক মিনুসহ মেঘলা, সাগর ও টোকাই সংগঠনের কয়েকজন শিশুশিল্পী।