বাকপটু কারিশমার পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাকপটু হিসেবে খ্যাতি আছে কারিশমা কাপুরের। এবার সেই সুনাম রক্ষার পরীক্ষায় নামতে হচ্ছে তাঁকে। বিক্রম ভাট পরিচালিত নতুন ছবিতে চারটি ভাষা—উর্দু, পাঞ্জাবি, মারওয়ারি ও হিন্দিতে কথা বলতে হবে বলিউডের এই তারকাকে। হিন্দি ছাড়া বাকি তিনটি ভাষার তালিম নেওয়ার জন্য তাই ব্যস্ত সময় পার করছেন কারিশমা কাপুর। বললেন তাঁর নতুন এই অভিজ্ঞতা সম্পর্কে, ‘বিষয়টি ভীষণ চ্যালেঞ্জিং আর রোমাঞ্চকরও বটে। অনেক গবেষণা ও পড়াশোনার বিষয় আছে এর মধ্যে। কেবল বলে যাওয়াটা কোনো ব্যাপার নয়, এর সঙ্গে সঠিকভাবে উচ্চারণও করতে হবে আমাকে। চেষ্টা করব সবচেয়ে ভালো করার।’ মিড-ডে।