বাকশাল নিয়ে বিএনপির আশঙ্কা সত্য হতে যাচ্ছে: নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ দেশে বাকশাল প্রতিষ্ঠা করতে চায় বলে বিএনপি এত দিন যে আশঙ্কার কথা বলেছে, তা সত্য প্রমাণিত হতে যাচ্ছে। দলটি গণতন্ত্রের লেবাসে বাকশালীয় কায়দায় দেশ চালাচ্ছে।তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে আজ সোমবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। গতকাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ দেরিতে হলেও স্বীকার করেছে, তারা আবার বাকশাল কায়েম করতে চায়। বিএনপির এই নেতা বলেন, ‘আমরা এত দিন বলে আসছিলাম, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা বাকশাল প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। দলটির নেতারাই আজ এ কথা স্বীকার করছেন।’ তিনি বলেন, এই সরকারের হাতে গণতন্ত্র, দেশ ও জনগণ নিরাপদ নয়। তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।হানিফের বক্তব্যের নিন্দা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবার নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে বিএনপি। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নিন্দা জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, হানিফের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে এবং জিয়া পরিবারের ঐতিহ্যে কালিমা লেপনের জন্য তিনি এ বক্তব্য দিয়েছেন।