বাকশালি ভূত নতুন করে ভর করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বাকশালি ভূত দেশের ওপর নতুন করে ভর করেছে। এই বাকশালি প্রেতাত্মাকে রুখতে হলে, দেশের স্বাধীনতা ও সার্বভেৌমত্ব রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে জেগে উঠতে হবে।' আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, 'আমি এ কথা শুনে অবাক হয়েছি যে, ছাত্রলীগ গণধোলাই কমিটি গঠন করেছে। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, এবার নাকি সঠিক কাজটি করেছে ছাত্রলীগ। এই ভাষা তঁাদের মুখেই শোভা পায়। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এই ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ। সবাই দেখেছেন কীভাবে ৩০ হাজার গণবাহিনীর সদস্য, বামরাজনীতিকেরা হারিয়ে গেছেন। আজ ইলিয়াস আলীসহ ১৪৯ জন নেতা-কর্মীকে গুম করা হয়েছে।' দেশব্যাপী পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল বুধবার বাংলাদেশ ছাত্রলীগ এক সমাবেশ করে। সেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছিলেন, 'আইনের শাসন প্রতিষ্ঠা ও এ দেশের গণতানি্ত্রক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য ছাত্রনেতারা জামায়াত-শিবির-রাজাকারকে যেখানে দেখবেন, সেখানে ধোলাই দেওয়ার কর্মসূচি দিয়েছেন। কিন্তু আমি তঁাদের অনুরোধ করছি, আইন নিজের হাতে তুলে নেবেন না। তবে প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে হবে।' তিনি বলেন, Èআমরা ছাত্রসমাজকে রাজপথে বিরত রেখেছিলাম। কিন্তু জামায়াত-শিবির সন্ত্রাস জিইয়ে রাখার সদ্ধিান্ত নিয়েছে। তাদের মোকাবিলায় ছাত্রলীগ যে সদ্ধিান্ত নিয়েছে, সেটা অপরিহার্য ছিল।'সরকারের সমালোচনায় ফখরুল আরও বলেন, 'এসব আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। তারা মুখে গণতনে্ত্রর কথা বলে, কিন্তু করে উল্টোটি।' এ সময় বিএনপির এই নেতা বর্তমান সরকারকে সবচেয়ে অগণতানি্ত্রক ও স্বৈরাচারী বলে মন্তব্য করেন। আজকের সভায় মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির নেতা সেলিমা রহমান, খালেদা রাব্বানি, রাবেয়া সিরাজ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।