বাকশালের চেয়েও ভয়াবহ অবস্থা বিরাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের অভিযোগ, ‘১৯৭৪ সালে রাস্তাঘাটে পশুর মতো মানুষের লাশ যত্রতত্র ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে ছিল। সেই দিন আমি দেখেছি। আমি অনেক ইতিহাসের সাক্ষী। আমি জানি, তারা কীভাবে মাত্র ১১ মিনিটে গণহত্যা চালিয়ে মানুষকে খুন করেছে। নিজেদের দলকে হত্যা করে বাকশাল কায়েম করেছে। বর্তমানে বাকশালের চেয়েও ভয়াবহ অবস্থা বিরাজ করছে।’আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মওদুদ আহমদ বলেন, ‘তারা সেদিন বাকশাল কায়েম করেছিল। সবাই জানত একদলীয় শাসন। তেমনি যখন মার্শাল ল জারি হয়, তখন মানুষ জানে এটি আর্মির শাসন। কিন্তু এখন আমরা কোন শাসনে রয়েছি, আপনারাই অনুধাবন করুন। দেশ সবচেয়ে সংকট ও দুঃশাসনের মধ্য দিয়ে চলছে।’ এ থেকে মুক্তির জন্য আন্দোলনের বিকল্প কোনো পথ নেই—মন্তব্য করে তিনি সবাইকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।