বাকিরের মৃত্যুর জন্য সরকারকে দায়ী করলেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারা হেফাজতে চিকিত্সাধীন অবস্থায় জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বি এম বাকির হোসেনের মৃত্যুর ঘটনায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান সরকারকে দায়ী করেছেন। তিনি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। বেগম জিয়া বলেন, এটি মানবাধিকারের লঙ্ঘন এবং আইনের শাসনের পরিপন্থী। আজ শুক্রবার এক বার্তায় তিনি এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, ‘বিনা চিকিত্সায় বাকিরের রহস্যজনক মৃত্যু আদৌ গ্রহণযোগ্য নয়। বর্তমান সরকার এ মৃত্যুর দায় এড়াতে পারে না।’ তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে জাতীয়তাবাদী শক্তির ওপর যে নির্যাতনের ঘটনা ঘটছে, তা থেকে কেউই নিরাপদ নয়। গতকাল দুপুরে অ্যাপোলে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বি এম বাকির হোসেন মারা যান। ইউএনবি।