বাগদাদে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৪ পুলিশ নিহত, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদের একটি পুলিশ স্টেশনের বাইরে পুলিশ বাহিনীর সদস্যদের ভিড়ে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে আজ রোববার চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।পুলিশ স্টেশনটি বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধানত শিয়া অধ্যুষিত আমিল এলাকায় অবস্থিত। পুলিশ বাহিনীর সদস্যদের শিফট বদলের সময় বোমা হামলাকারী বিস্ফোরকে বোঝাই একটি গাড়ি স্টেশনটির বাইরে পুলিশ সদস্যদের ভিড়ের মধ্যে চালিয়ে নিয়ে আসে এবং আত্মঘাতী বিস্ফোরণটি ঘটায়।