বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪১, আহত শতাধিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদে আজ মঙ্গলবার সেনাবাহিনীর একটি ভর্তিকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪১ জন নিহত এবং আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।বাগদাদ থেকে বিবিসির একজন প্রতিবেদক জানান, ওই আত্মঘাতী বোমাহামলাকারী সেনাবাহিনীর ভর্তিকেন্দ্রের কাছে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটায়। সেখানে কয়েক শ ইরাকি যুবক লাইনে দাঁড়িয়ে ভর্তির জন্য অপেক্ষা করছিলেন। তিনি আরও জানান, বাগদাদে প্রধান বাসস্টেশনের পাশে ব্যস্ততম এলাকায় এই বোমা হামলার ঘটনাটি ঘটে।সম্প্রতি ইরাকে সহিংসতার ঘটনা বেশ কমে গেছে। ২০০৬-২০০৭ সালে এটা ছিল সর্বোচ্চ। তবে গত জুলাই মাসে তা আবার কিছুটা বেড়ে যায়।